নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৩ জুলাই, ২০২৫। বুধবার ডিসিপ্লিনারি কমিটির সভায় মেসারার্স ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মু এবং সহকারী কোচ রাজীব দে ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভীক গুহর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসায় বিষয়টির তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলার ও সহকারী কোচকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। যতদিন পর্যন্ত কলকাতা পুলিশের রিপোর্ট পাওয়া যাবে ততদিন এই সাসপেনশন বহাল থাকবে। অন্য দিকে মেসারার্স ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসায় সংশ্লিষ্ট দুটি ক্লাব কে শোকজ করা হয়। তাদের উত্তর সন্তোষজনক না হলে আইএফএ পরর্বতী পদক্ষেপ গ্রহণ করবে।

