অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সঙ্গীতশিল্পী, কলকাতা, ২৬ জুলাই, ২০২৫। আমার অভিনীত প্রথম যাত্রা পালা, ‘ চেনা পৃথিবীর অচেনা মানুষ ‘, ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবং তার সুপুত্র মেঘনাদ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই যাত্রার গান হিট করেছিল। সেই পালায় যিনি আমার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর নাম বিদিশা, বিদিশা মহান্তী।
অসাধারণ অভিনেত্রী। সুন্দর মনের মানুষ। আজ জানতে পারলাম যে তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
খুব খুব খারাপ লাগছে জানেন।
কত স্মৃতি, কত কষ্ট করে তাঁর জীবন যাপন করা।
দিনের পর দিন রাতের পর রাত শুনতাম।
আমার ১১ খানা গান ছিল।
আড্ডা মারতে মারতে গান গাইতাম, ওরা মুগ্ধ হয়ে শুনতো।
আমাদের একটা ছোট্ট দল অজান্তেই তৈরি হয়ে গিয়েছিল।
আমি, বিদিশা আর শ্যামল চক্রবর্তী, যে ওই পালাতে খলনায়কের ভূমিকায় অভিনয় করত।
অদ্ভুত ব্যাপার, কয়েক বছর আগে শ্যমলের মৃত্যু আর এই কয়দিন আগে বিদিশার চলে যাওয়া।
ওই পালার পর আর ওনার সাথে দেখা হয়নি।
আমারই ভুল। দেখা করা উচিৎ ছিল। শ্যামল মাঝে মধ্যে ফোন করত। আমাদের কাজ ফুরিয়ে গেলে তারপর আর কেউ কারোর খোঁজ রাখিনা। কেন যে এমন হয়!
আজ বিদিশার কথা, শ্যমলের কথা খুব মনে পড়ছে।
কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে, অর্থহীন মনে হচ্ছে সব কিছু।
মৃত্যু আমাদের সাথেই থাকে, আমাদের অনুভূতির বাইরে থেকে কলকাঠি নাড়ে।

