সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ২৯ জুলাই, ২০২৫। মেদিনীপুরের সকলের আদরের ছোট্ট কন্যা আফরিন জাবি এই বিশ্বের মধ্যে অন্যতম ইংলিশ চ্যানেল জয় করল আজ কিছু সময় আগেই। যারা নামি সাঁতারু তারা সকলেই জানেন ইংলিশ চ্যানেলের কথা। মেদিনীপুরবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করছি। এই সাহসী নির্ভিক কন্যাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সাঁতারের মাধ্যমেই সারা বিশ্বের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে আফরিন।
ভালো লাগছে এই ভেবে যে আমার পুত্র ছোটো মেদিনীপুরের ঐ সুইমিং ক্লাবে সাঁতার শিখেছে, যেখান থেকে আফরিনের জয় যাত্রার সূচনা। নারীদের সাফল্যে এই ভাবে ভারতবর্ষ কে এগিয়ে নিয়ে যাক।

