পদ্মশ্রীর মত পদ্মভূষণ পুরস্কারের জন্যও দুঃখু মাঝির নাম প্রস্তাব করতে চলেছে হিন্দুমহাসভা….।

পদ্মশ্রীর মত পদ্মভূষণ পুরস্কারের জন্যও দুঃখু মাঝির নাম প্রস্তাব করতে চলেছে হিন্দুমহাসভা….।

নিজস্ব প্রতিনিধি : পুরুলিয়া, ৫ আগস্ট, ২০২৫। পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডি অঞ্চলে পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখু মাঝি । কিন্তু অনেকের কাছেই অজানা দুঃখু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষ ভাবে সাহায্য করেছিলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । সম্প্রতি হিন্দুমহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাগমুন্ডী গেলে দুঃখু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে । এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুঃখু মাঝিকে বাড়ি তৈরির জন্য দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বলে খবর । এই বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুঃখু মাঝি হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ সমস্ত শুভাকাঙ্খী মানুষদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন । ওনার বক্তব্য হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনলাইনে ফর্ম ফিলআপ করে দিয়েছিলেন বলেই আজ উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন । কিন্তু যেহেতু পদ্ম পুরস্কারে কোন আর্থিক সহায়তা পাওয়া যায়না তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুইলক্ষ টাকা আর্থিক সাহায্য করার ফলে শুভেন্দু অধিকারীকেও বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পদ্মশ্রী দুঃখু মাঝি । এই বিষয়ে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন আগামী দিনে পদ্মশ্রীর মত পদ্মভূষণ পুরস্কারের জন্যও আমরা দুঃখু মাঝির নাম প্রস্তাব করার ও অনলাইন ওয়েবসাইটে ফর্ম ফিলাপ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আজ একদিকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এবং অন্যদিকে পরিবেশ দূষণের মত বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গেলে দুঃখু মাঝির মত ব্যক্তিদের দেখানো পথেই পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত । হিন্দু মহাসভার সম্মানীয় সদস্য দেবব্রত কুইরী এবং অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল দুঃখু মাঝি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নাম নথিভুক্ত করতে বিশেষ ভাবে সহযোগিতা করেছিলেন বলে দেবব্রত কুইরী এবং অনামিকা মণ্ডলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি ডক্টর গোস্বামী ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *