সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ২ অক্টোবর, ২০২৫।
নীলকন্ঠ চলল উড়ে
আকাশ কেমন বিষন্নতায় ভরে,
বিদায়ের ভোর মেললো আঁখি
নবমী নিশির চোখে কালি দেখি,
ঘুম হীন রাত করেছে যাপন
বর্ষ শেষে ফের হবে যে বোধন,
সিঁদুরে লাল মুখ খানি তার
বরণ শেষে মনে হাহাকার,
ছলছলো চোখে বারিধারা ঝরে
ত্রিনয়নী এবার ফিরিবে যে ঘরে ,
বিষাদের সুরে পাগল পবন
ছুটে চলে যায় কাঁদে কাশবন,
পথ ঘাট নদী মনমরা শরৎ
শুষ্ক ফুলের সাজে অশ্রু লুকায় রাখে,
প্রকৃতিতে আজ সানাইয়ের সুর
উমা চলেছে আজ বহু বহু দূর…,
খেয়া পারে মাঝি পাল তুলে দেয়
দিগন্ত জুড়ে বিষাদের হিল্লোল বয়,
আশীষের হাত সন্তানের তরে
থাকবে সর্বদা এই মিনতি শুধু কর জোড়ে,
হৃদয়ের ঘরে থাকবে সে অনুক্ষণ
হৃদ মন্দিরেই তাই হোক মায়ের বিসর্জন।।

