অর্জুন চক্রবর্তী: অভিনেতা ও সঙ্গীতশিল্পী। কলকাতা, ৩ অক্টোবর, ২০২৫।
আমি চাতক পাখির সাথে সুখ দুঃখ সাঝা করি।
জোনাকির কাছে আলো ধার চাই।
পৃথিবীর ঘুমে অচৈতন্য আমার চোখে তখন সুর্যদয়।
অদ্ভুত রহস্যময় আঁধার ঘিরে রাখে।
পেঁচা আমায় নিয়ে ঠাট্টা করে।
ঝড়ের মধ্যে অবাক জাগে আমায় দেখে।
মানুষের একাকিত্ব, কষ্ট, দ্বিধা আমার হৃদয়ের আনাচে কানাচে আইস পাইস খেলা করে।
বাদ অনুপস্থিত তাই আবাদ হলাম না।
মন চায় সবাই মিলে মিশে একাকার হয়ে যাক।
চোখে জল চলে আসে।
তবু বলি চেষ্টা করে যাও, কে জানে সেই ঈপ্সিত সময়…. যদি…. একবার…!
বলি ভালো থেকো সবাই।
ইচ্ছে টাই আসল।
বাকি রইল রক্তারক্তি।
ভালো থাকুন সুস্থ থাকুন।

