ভারত সেরা বাংলার ফুটবলাররা….

ভারত সেরা বাংলার ফুটবলাররা….

শিখা দেব : অমৃতসর, ৭ নভেম্বর, ২০২৫। সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় ভারত সেরা হল বাংলা। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে ফাইনাল খেলায় ৩-০ গোলে দিল্লিকে হারিয়ে খেতাব তুলে নিল বাংলার ছেলেরা।দীর্ঘ দশবছর বাদে এই কৃতিত্ব দেখাল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে। এদিন খেলার শুরু থেকে যথেষ্ট দাপট ছিল বাংলার ফুটবলারদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার হয়ে হ্যাটট্রিক করেন সাগ্নিক কুণ্ডু। এই টুর্নামেন্টে সাগ্নিক প্রায় প্রতিটি ম্যাচে গোল করেছে। খেতাব জিতে স্বাভাবিক ভাবেই খুশি বাংলার কোচ গৌতম ঘোষ। এই সাফল্যে শুভেচ্ছা জনিয়েছেন খেলোয়াড়দের আইএফএ সচিব অনির্বাণ দত্ত। চলতি মরসুমে জুনিয়র দলের এই খেতাব জয় বাংলা ফুটবলের মুকুটে আরও একটা পালক যোগ হল।
এখানে উল্লেখ করা যেতে পারে, মোহনবাগান সুপার জায়েন্টের অনূর্ধ্ব-১৪ দলের ছ’জন খেলোয়াড় এবার বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে। সাগ্নিক সবুজ-মেরুনের আবিষ্কার। সাগ্নিক প্রতিটা খেলায় সবার নজর কেড়ে নিয়েছে। সে এই টুর্নামেন্টে মোট দশটি গোল করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *