তাইওয়ান এক্সিলেন্স ভারতে নিয়ে এল লুফ্টকি, ভিনক্সপার এবং কোটাই–এর তিনটি পুরস্কার প্রাপ্ত উদ্ভাবন….।

তাইওয়ান এক্সিলেন্স ভারতে নিয়ে এল লুফ্টকি, ভিনক্সপার এবং কোটাই–এর তিনটি পুরস্কার প্রাপ্ত উদ্ভাবন….।

স্মার্ট এয়ার পিউরিফিকেশন থেকে ইন্টেলিজেন্ট ডেকোর ও প্রিমিয়াম ওয়াইন টেকনোলজি পর্যন্ত — বিশ্বমানের উদ্ভাবন এখন ভারতে

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ নভেম্বর ২০২৫: ভারতে বিশ্বব্যাপী খ্যাতিমান উদ্ভাবন প্রবর্তনের ঐতিহ্য অব্যাহত রেখে, তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের (এমওইএ) উদ্যোগ তাইওয়ান এক্সিলেন্স (তাইওয়ান এক্সিলেন্স- টিই), ভারতীয় বাজারে তিনটি শীর্ষস্থানীয় তাইওয়ানী ব্র্যান্ডের পুরস্কার প্রাপ্ত উদ্ভাবন উন্মোচন করেছে — লুফ্টকি, ভিনক্সপার এবং কোটাই।

এই উদ্ভাবন গুলি জীবনধারা, খাদ্য ও পানীয় এবং স্মার্ট সাজসজ্জার ক্ষেত্রে তাইওয়ানের প্রযুক্তি, নকশা ও মানের শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটায়। বিশ্বমানের এই ব্র্যান্ডগুলি এখন ভারতে তাদের পদচিহ্ন বিস্তৃত করছে এবং কৌশলগত বিতরণ অংশীদার খুঁজছে, যাতে ভারতীয় গ্রাহকদের আরও নিকটবর্তী করে তোলা যায়।

স্বাস্থ্য-কেন্দ্রিক এয়ার পিউরিফিকেশন, অত্যাধুনিক ওয়াইন প্রযুক্তি এবং বুদ্ধিমান ইন্টেরিয়র ডেকোর সমাধানের মাধ্যমে — লুফ্টকি, ভিনক্সপার এবং কোটাই স্মার্ট, টেকসই ও প্রিমিয়াম জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনকারী ভারতীয় ভোক্তাদের আকাঙ্ক্ষা পূরণ করছে।

লুফ্টকি – স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরবর্তী প্রজন্মের বায়ু পরিশোধন

স্মার্ট এয়ার প্রযুক্তির পথিকৃৎ লুফ্টকি তৈরি করেছে কমপ্যাক্ট ও শক্তিশালী এয়ার পিউরিফায়ার, যা অভ্যন্তরীণ বায়ুর গুনমান কে পুনঃ সংজ্ঞায়িত করছে। ফটোক্যাটালিটিক পচন, ইলেক্ট্রোস্ট্যাটিক আয়ন ডাস্ট সংগ্রহ এবং ইউভি পরিশোধন প্রযুক্তি ব্যবহার করে লুফ্টকি ডিভাইসগুলি ৯৯.৯% পর্যন্ত দূষণকারী, অ্যালার্জেন ও ব্যাকটেরিয়া নির্মূল করতে সক্ষম।

হালকা ও বহনযোগ্য এই ডিভাইসগুলি গাড়ি, বাড়ি এবং অফিসে ব্যবহারের জন্য আদর্শ। শক্তি দক্ষতা, স্থায়িত্ব এবং আধুনিক নকশার সমন্বয়ে লুফ্টকি পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রতীক।

ওয়েবসাইট: https://www.luftqi.com/en

ভিনক্সপার – স্মার্ট এয়ারেশনের মাধ্যমে ওয়াইন অভিজ্ঞতা উন্নত করা

ভিনক্সপার, বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের অ্যাডজাস্টেবল ইলেকট্রিক ওয়াইন এরেটর, বিলাসবহুল ওয়াইন অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এর অ্যাডজাস্টেবল ডিক্যান্টিং ও প্রিসিশন এয়ারেশন প্রযুক্তি ব্যবহারকারীদের সহজেই অক্সিজেন ও স্বাদের মাত্রা সমন্বয় করতে দেয়।

কমপ্যাক্ট, রিচার্জেবল এবং মার্জিত ভাবে ডিজাইন করা এই ডিভাইসটি ভারতের দ্রুত বর্ধনশীল ওয়াইনপ্রেমী সম্প্রদায়, প্রিমিয়াম রেস্তোরাঁ এবং আতিথেয়তা খাতের জন্য আদর্শ পছন্দ।

ওয়েবসাইট: https://vinxper.com/en/

 

কোটাই – ইন্টেলিজেন্ট উইন্ডো সলিউশন এর মাধ্যমে সাজসজ্জার পুনর্নির্মাণ

উইন্ডো-কভারিং সিস্টেমে বিশ্বজোড়া পরিচিত কোটাই তার ব্লাইন্ড, পর্দা ও স্বয়ংক্রিয় শেডিং সিস্টেমের মাধ্যমে নকশা ও উদ্ভাবনের নিখুঁত সমন্বয় ঘটিয়েছে। পরিবেশবান্ধব কাপড়, টেকসই উপকরণ এবং মোটরচালিত নিয়ন্ত্রণ বিকল্পের মাধ্যমে এটি আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই আধুনিক, কার্যকর ও রুচিশীল সমাধান প্রদান করে।

কোটাই–এর পণ্যসমূহ স্মার্ট হোম সিস্টেমের সাথে সহজেই সংযুক্ত হয়, যা ভারতীয় আধুনিক গৃহসজ্জার মান আরও উন্নত করে।

ওয়েবসাইট: https://www.cottai.com.tw/en/

ভারত–তাইওয়ান উদ্ভাবন সহযোগিতার নতুন অধ্যায়

ভারতের দ্রুত বিকশিত ভোক্তা বাজার, প্রিমিয়াম ডিজাইন, স্মার্ট লিভিং ও টেকসই পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে তাইওয়ানের এই উদ্ভাবনী ব্র্যান্ডগুলির জন্য একটি শক্তিশালী সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে।

বিগত কয়েক বছর ধরে তাইওয়ান এক্সিলেন্স ভারতীয় বাজারে ইলেকট্রনিক্স, আইসিটি, জীবনধারা, স্বাস্থ্যসেবা ও অটোমেশনের মতো খাতে বিশ্বমানের উদ্ভাবন প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লুফ্টকি, ভিনক্সপার এবং কোটাই–এর পণ্য উন্মোচন সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা, যা গুণমান ও নকশায় তাইওয়ানের স্থায়ী মনোযোগকে প্রতিফলিত করে এবং প্রযুক্তির মাধ্যমে ভারতীয় ভোক্তাদের জীবনযাত্রা উন্নত করে।

ব্র্যান্ডগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে ভিজিট করুন: https://taiwanexcellenceconnect.in/

About Taiwan Excellence:

The Taiwan Excellence Awards were established in 1993 by Taiwan’s Ministry of Economic Affairs (MOEA) to recognize and celebrate the exceptional achievements of Taiwan’s most innovative companies. Each year, eligible candidates go through a rigorous selection process that assesses their products based on four important factors: research and development, design, quality, and marketing. A diverse group of experts carefully selects outstanding brands that excel in sustainability, design, research, and development, identifying exceptional products that embody innovation.

The Taiwan Excellence mark has gained global recognition as a prestigious symbol of quality and design, effectively showcasing Taiwan’s impressive product innovation.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *