প্রকৃতির নিরপেক্ষ চাহুনি চিৎকার করে আওড়াবে তার ঘৃনা কাব্য….।

প্রকৃতির নিরপেক্ষ চাহুনি চিৎকার করে আওড়াবে তার ঘৃনা কাব্য….।

*ঘৃনা*

অর্জুন চক্রবর্তী: বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীতশিল্পী। কলকাতা, ১৪ নভেম্বর, ২০২৫।

ইচ্ছে করে, অদম্য সাহস আঁকড়ে একটি
গাছ হয়ে বেড়ে উঠি।
গভীর রাতে, যখন পেঁচা মুখ ফেরাবে
মরা ইঁদুর থেকে। গর্ভবতী সিংহি ক্লান্ত
গায়ে হেলান দিয়ে হাই তুলবে।
ধনেশ পাখির শেষ লড়াই তক্ষকের মুখ
থেকে তার ছানা ছিনিয়ে আনার জন্য।
রাশি রাশি শুকনো পাতা ঝরে পড়বে নিহত প্রেমের মত।
শিশির ভেজা ঘাসে হলুদ ফড়িং।
কুয়াশায় ঘেরা আমি, শ্যাওলা কম্বল জড়িয়ে বেরিয়ে আসব।
অর্বাচীন কাঠঠোকরা মানবসভ্যতার দেহে আঘাত হানবে বার বার।
প্রকৃতির নিরপেক্ষ চাহুনি চিৎকার করে আওড়াবে তার ঘৃনা কাব্য।
“বেরিয়ে যাও, এসো না আর কোনদিন”।
শীতের স্নিগ্ধতায় অজানা স্টেশনে মারা যাবে টলস্টয়।
গাধার চেয়েও পাঁঠা পৃথিবীর ঠোঁটে সবজান্তা হাসি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *