রাজস্থানকে হারিয়ে শেষ চারে বাংলার মেয়েরা…।

রাজস্থানকে হারিয়ে শেষ চারে বাংলার মেয়েরা…।

নিজস্ব প্রতিনিধি: পুদুচেরি, ১৭ জানুয়ারি, ২০২৬। মেয়েদের অনূর্ধ্ব ১৫ একদিনের ক্রিকেট ট্রফি এলিটের সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। শনিবার পুদুচেরির সিএপি গ্রাউন্ড ৩-তে তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাজস্থানকে ৮ উইকেটে হারাল বাংলা।
টস জিতে বাংলা ফিল্ডিং নিয়েছিল। রাজস্থান ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে। অধিনায়ক মাহিরা খান ৯০ বলে ৬৪ রান করেন। অধিনায়ক অরিক্তা মান্না ৭ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট পান। সালমা খাতুন, দেবস্মিতা কালসা ও রাধিকা কুমারী পেয়েছে একটি করে উইকেট।

১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ২৯ ওভারেই ২ উইকেটে। ওপেনার শাইলা সেনাপতি ১২টি চারের সাহায্যে ৬২ বলে ৬৫ রান করেন। অন্য ওপেনার স্নেহা মাহাত করেন ৩১ বলে ২২ রান। আদ্রিজা সরকার ৫৭ বলে ৪৭ ও দেবস্মিতা কালসা ২৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন। মাহিরাই ২ উইকেট পেয়েছেন। সোমবার সেমিফাইনালে বাংলা খেলবে মহারাষ্ট্রের সঙ্গে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *