অসংগঠিত শ্রমিকদের মানবাধিকার ও সামাজিক সুরক্ষা সম্মেলন আয়োজিত হল হুগলিতে….।

অসংগঠিত শ্রমিকদের মানবাধিকার ও সামাজিক সুরক্ষা সম্মেলন আয়োজিত হল হুগলিতে….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : হুগলি, ২০ জানুয়ারি, ২০২৬। হুগলির ডানলপ ময়দান-এ “অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন–২০২৬” অনুষ্ঠিত হয় বিপুল সাড়া নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ২০,০০০-এরও বেশি রেলওয়ে মালগোদাম শ্রমিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (BRMGSU) ও ভারতীয় লেবার ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে BRMGSU সভাপতি ডঃ পরিমল কান্তি মণ্ডল বলেন,
“ঐক্য ও আইনি সচেতনতা ছাড়া শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষা সম্ভব নয়।”
প্রধান অতিথি NHRC সদস্য শ্রী প্রিয়াঙ্ক কানুনগো শ্রমিকদের সমস্যার সমাধানে উদ্যোগের আশ্বাস দেন। সম্মেলনের শেষে সংগঠিত আন্দোলন জোরদারের অঙ্গীকার করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *