শিখা দেব : কলকাতা, ২১ জানুয়ারি, ২০২৬। দেখতে দেখতে ২৭বছরে পদার্পণ করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের রক্তদান উৎসব। সারা ভারতবর্ষে এই রকম বড় মাপের রক্তদান উৎসব আর কোথাও হয় না। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে এই রক্তদান উৎসব বাংলায় আলোড়ন তুলেছে। এবারে ২৩ জানুয়ারির পরিবর্তে এই মেগা রক্তদান উৎসব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৪ জানুয়ারি হবে। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য সর্বস্তরের মানুষ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সচিব বাবুন ব্যানার্জি।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুন ব্যানার্জি বলেন, এবারের এই রক্তদান উৎসবে প্রায় ২৫০০ মানুষ রক্ত দেবেন। আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি বলেন, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন যে আন্তরিকতা নিয়ে এই রক্তদান উৎসব করে তা ইতিহাস । উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বাংলার সেরা অ্যাথলিট রহমতুল্লা ,সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জি সহ ভারতীয় রোয়িং সংস্থার সচিব শুভাশিস মুখার্জি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক পৃর্ণেন্দু চক্রবর্তী।

