ইন্টার বার মহিলা ক্রিকেট….।

ইন্টার বার মহিলা ক্রিকেট….।

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৩১ জানুয়ারি, ২০২৬। আইনের সওয়াল জবাব নয়। এবারে মাঠে জবাব দেওয়ার জন্যে শনিবার অন্যরকমভাবে দিন কাটালেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবীরা। হাইকোর্ট ক্লাব মাঠে হয়ে গেল
ইন্টার বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বেঙ্গল রাইজার্স। ছয় ওভারের এই টানটান উত্তেজনার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কলকাতা রয়্যালস এবং বেঙ্গল রাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা রয়্যালস করে ৬৪ রান। পক্ষান্তরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৫ রান তুলে সহজে জয়ের হাসি হাসে চান্দ্রেয়ী দত্তের বেঙ্গল রাইজার্স। দলের অধিনায়ক প্রতীতি দাস ও সহ-অধিনায়ক অমৃতা তিওয়ারির অসাধারন মুন্সিয়ানার পরিচয় দেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিচারপতি অনন্যা উপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *