সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এলিমেন্টস অফ লাভ ক্যাম্পেইন….।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এলিমেন্টস অফ লাভ ক্যাম্পেইন….।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬। শব্দের ভিড়ে যখন অনুভূতির ভাষা অনেক অনুভূতির ভাষা অনেক সময় হারিয়ে যায়, তখন সেনকো গোল্ড তখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্যান-ইন্ডিয়া জুয়েলার-ইন্ডিয়া জুয়েলারি ব্র্যান্ড, যার ঐতিহ্য ৮৫ বছরেরও বেশি তাদের তরফ থেকে উন্মোচন করা হল তাদের নতুন ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেন্টাইন ‘এলিমেন্টস অফ লাভ’। এই ক্যাম্পেইন ভালোবাসার নীরব অথচ শক্তিশালী ভাষাকে উদযাপন করে যেখানে সম্পর্কের গভীরতা প্রকাশ পায় অমলিন প্রকাশ পায় অমলিন মুহূর্ত ও অপ্রকাশিত আবেগে।
ক্যাম্পেইনের মূল ভাবনা হলো ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না, বরং তা ফুটে ওঠে ছোট ছোট মুহূর্তে। যেমন—একটি পারিবারিক ডিনার, পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়ার দৃষ্টি কিংবা প্রিয়জনের প্রিয়জনের মধুর হাসির মধ্য দিয়ে। এইসব দৃশ্যের সঙ্গে জড়িয়ে থাকে সেনকোর অনন্য হিরের গয়না, যা হয়ে ওঠে স্থায়ী সম্পর্কের প্রতায়ী সম্পর্কের প্রতীক।
এই ক্যাম্পেইনটি প্রকৃতির চার উপ প্রকৃতির চার উপাদান থেকে ভালোবাসার রূপক খুঁজে পেয়েছে।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এর মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছে তা হল, ভালোবাসা সহজ, স্বতঃস্ফূর্ত এবং চিরন্তন। সঙ্গে এও বলা হয়েছে, প্রকৃতির চারটি উপাদান, পৃথিবী, জল, আগুন ও অরণ্য। যেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভালোবাসার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। এখানে বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক পৃথিবী, সহজ প্রবাহের প্রতীক জল, উষ্ণতা ও আবেগের প্রতীক আগুন আর স্থায়িত্ব ও চিরসবুজ সম্পর্কের প্রতীক অরণ্য। আর এই ভাবনাগুলোই সেনকোর বিভিন্ন ব্র্যান্ডের গয়নার মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, এই প্রচারণায় উন্মোচিত হয়েছে অত্যন্ত সুন্দর হিরের গয়নার সংগ্রহ, যা দৈনন্দিন ব্যবহারেও মানানসই। প্রতিটি ডিজাইন তৈরি হয়েছে ঐতিহ্যবাহী কারিগরি দক্ষতা ও আধুনিক নান্দনিকতার সমন্বয়ে। গয়নার সৌন্দর্য এখানে শুধু অলঙ্কার নয়, বরং দীর্ঘস্থায়ী সম্পর্ক ও নিঃশব্দ বন্ধনের প্রতীক।
এলিমেন্টস অব লাভ প্রচারণা ও গয়নার সংগ্রহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভঙ্কর সেন জানান, ‘২০২৫ সালের চ্যালেঞ্জ অতিক্রম করা ভালোবাসা এবং সম্পর্কগুলো আগের চেয়ে আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে। এলিমেন্টস অব লাভ সংগ্রহ সেই শক্তির একটি নতুন এবং উন্নত প্রকাশ।যেখানে উন্নত কারিগরি দক্ষতা এবং চিরন্তন সৌন্দর্যের সঙ্গে ডিজাইন যা এই সংগ্রহকে সার্বিক ভাবে সত্যিই মূল্যবান করে তোলে। এই ভ্যালেন্টাইনস ডে-তে, আপনার আগের চেয়ে শক্তিশালী ভালোবাসা উদযাপন করুন এমন একটি হিরের সঙ্গে, যা এর স্থায়ী দীপ্তি প্রতিফলিত করে।’
ভ্যালেন্টাইনস ডে সংগ্রহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পরিচালক ও মার্কেটিং ও ডিজাইন প্রধান জয়িতা সেন জানান, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আমরা বিশ্বাস করি, ভালোবাসা সবচেয়ে ভালোভাবে ছোট ছোট জিনিসে প্রকাশ পায় – নিঃশব্দ মুহূর্ত, ভাগ করা দৃষ্টিভঙ্গি, এবং শান্ত অঙ্গভঙ্গি, যা সবচেয়ে গভীর অর্থ বহন করে। আমাদের নতুন ভ্যালেন্টাইনস ডে প্রচারণা, এলিমেন্টস অব লাভ, এই সারমর্মকে প্রতিফলিত করে সুচিন্তিতভাবে ডিজাইন করা গয়নার মাধ্যমে, যা দীর্ঘস্থায়ী বন্ধন উদযাপন করে। বিশেষ ভ্যালেন্টাইনস ডে অফার এবং চিরন্তন ডিজাইনের মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের তাদের অনন্য ভালোবাসার গল্প উদযাপন করতে এবং এই মরসুমকে সত্যিই অবিস্মরণীয় করতে সাহায্য করতে চাই।’
শুধু তাই নয়, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেনকোর তরফ থেকে ঘোষণা করা হয়েছে নানা আকর্ষণীয় ছাড়েরও। যার মধ্যে রয়েছে সোনার গয়নায় প্রতি গ্রামে ১৫০ টাকা ছাড় এবং মেকিং চার্জে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়।এছাড়াও হিরের গয়নায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। রূপা ও অন্যান্য গয়নায় সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়।
সঙ্গে এও জানানো হয়েছে পুরনো সোনা বিনিময়ে কোনও ধরনের কাটতি নেই। এছাড়াও রত্নপাথরে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। পাশাপাশি এও জানানো হয়েছে এভারলাইট ডিজাইন শুরু মাত্র ২০,০০০ টাকা থেকে। আহাম ডিজাইন শুরু মাত্র ৩৫,০০০ টাকা থেকে। এছাড়াও ন্যূনতম ৩০,০০০ কেনাকাটায় থাকছে কুপনের সুবিধা।
৮৫ বছরের ঐতিহ্য নিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আজ ভারতের অন্যতম বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড। ২০২৪ সালে এটি দ্বিতীয় সর্বাধিক বিশ্বস্ত এবং সবচেয়ে চাহিদাসম্পন্ন গয়নার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৮৫ বছরের ঐতিহ্য, ১,৫৬,০০০-এরও বেশি সোনার ডিজাইন ও ৮৬,০০০ হিরের ডিজাইনের বিশাল সংগ্রহ নিয়ে তারা পূর্ব ভারতের সবচেয়ে বড় জুয়েলারি রিটেইলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় কারিগরদের সঙ্গে কাজ করে সেনকো ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে গয়না তৈরি করে, যা প্রতিটি সম্পর্কের মতোই চিরন্তন ও অমূল্য। গত ১২ মাসে তাদের বিক্রয় পৌঁছেছে ৬,৮০০ কোটি টাকায়। অক্টোবর ২০২৫-এ তারা রেকর্ড করেছে সর্বোচ্চ মাসিক বিক্রয় ১, ৭০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বর্তমানে সেনকো ভারতে ১৭টি রাজ্যে ১৯৬টিরও বেশি শোরুম পরিচালনা করছে এবং আন্তর্জাতিকভাবে দুবাইতে তাদের উপস্থিতি রয়েছে।
এইভাবে এলিমেন্টস অফ লাভ ক্যাম্পেইন শুধু একটি প্রচার নয়, বরং ভালোবাসার নীরব অথচ গভীর ভাষাকে উদযাপন করার এক অনন্য প্রয়াস। ভ্যালেন্টাইনস ডে-কে আরও বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের গয়নার মাধ্যমে ভালোবাসার প্রতিটি মুহূর্তকে অমলিন করে তুলতে চায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *