দক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষের প্রয়াণে ময়দান শোকস্তব্ধ….।

দক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষের প্রয়াণে ময়দান শোকস্তব্ধ….।

শিখা দেব : কলকাতা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬। একজন দক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ প্রয়াত। তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত আপনজন। ধবধবে সাদা জামাপ্যান্ট পরতেন। তাঁর জীবনটা ছিল একেবারে সাদাসিধে । তাঁর বহুমুখী প্রতিভা সমাজে প্রকাশ পেয়েছে। মেধাবী ছাত্র হিসেবে নজর কেড়েছিলেন। একজন সুবক্তা। একজন জাতীয় স্তরের হকি খেলোয়াড়। খেলেছেন মোহনবাগানে।কর্পোরেট হাউসের অনেক বড় পদে চাকরি করেছেন। কিন্তু কখনওই তিনি কারো কাছে প্রকাশ করেননি।
গোপীনাথ ঘোষ হকি খেলোয়াড় হলেও, বাংলার টেবল টেনিসকে যে জায়গায় পৌঁছে দিয়েছিলেন, তা নিয়ে কোনও
তুলনা হবে না। তিনি বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিব ছিলেন। কলকাতায় প্রথম বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতার আয়োজনে তাঁর সবচেয়ে বড় ভূমিকা ছিল।
আর তখনই বাংলার টেবল টেনিসে সোনালী অধ্যায় রচনা হয়। তিনি বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন।
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ওতপ্রোত মেলামেশা ছিল। তিনি উত্তর কলকাতার মানুষ। সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগে বেশ কিছুদিন তিনি অধ্যাপনা করেছেন। বেতার ধারা ভাষ্যকার ছিলেন। বুধবার ক্রীড়া প্রশাসক ও সুবক্তা গোপীনাথ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ খেলার জগৎ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *