“আধেকলীন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি।” — শক্তি চট্টোপাধ্যায়….।

“আধেকলীন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি।” — শক্তি চট্টোপাধ্যায়….।

প্রিয়রঞ্জন কাঁড়ার: কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬। জীবনের সবচেয়ে প্রভাবশালী অনুভূতি আমার বিচারে চারটে। রাগ, শোক, ঘৃণা আর ভালোবাসা। এর মধ্যে প্রথম দুটো মানুষকে কিছুই দেয় না, উলটে সবকিছু কেড়ে নেয়। আর শেষদুটো অনুভূতির যথাস্থানে যথাযথ প্রয়োগ করতে পারলে জীবনের সমস্ত অবাঞ্ছিত শীতঘুম কাটিয়ে আড়মোড়া ভেঙে সূর্যোদয় দেখা যায়। সকলকে ভালোবাসা দিবসের অফুরান শুভেচ্ছা। চলে যাওয়ার আগে এই জীবন ও পৃথিবীর সমস্ত রূপ-রস-গন্ধকে পূর্ণরূপে চেটেপুটে উপভোগ করুন। আর হ্যাঁ, একা একা একটা চড়ুইভাতিও করা যায় না, সেখানে জীবন তো অনেক বড় ক্যানভাস। কাছের মানুষদের ভালো রাখুন, তাহলে নিজেও ভালো থাকবেন। কাছাকাছি হাতগুলো শক্ত করে ধরা থাকলে শেষের সেই দিনে কোনও আফসোস কখনও তাড়া করে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *