শিখা দেব : কল্যানী, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।।আবার ব্যর্থ রঞ্জি ট্রফিতে বাংলা। বুধবার কল্যাণীতে সেমিফাইনাল ম্যাচে বাংলা ৬ উইকেটে হেরে গেল জম্মু-কাশ্মীরের কাছে। এই হার বাংলাকে আরও লজ্জা ফেলল। বাংলা প্রথম ইনিংসে ৩২৮ রান করে। তার জবাবে জম্মু-কাশ্মীর ৩০২ রান করে ২৬রানে পিছিয়ে পড়ে। সবাই আশা করেছিলেন সেমিফাইনাল জিতে ফাইনাল খেলবে। সেই স্বপ্ন ভেস্তে দিল জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা। বরঞ্চ বাংলাকে হারিয়ে দিল। বাংলার দ্বিতীয় ইনিংস মাত্র ৯৯রানে শেষ করে। জয়ের লক্ষ্যে জম্মু-কাশ্মীরের পৌঁছাতে কোনও অসুবিধা হয় নি। তাই এখন ইতিহাস গড়ে খেতাব জয়ের স্বপ্ন দেখার বিভোর জম্মু-কাশ্মীর।
