কলকাতার উপকন্ঠে আরো একটা মন্দির। এবার মন্দিরে আসীন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব…।

কলকাতার উপকন্ঠে আরো একটা মন্দির। এবার মন্দিরে আসীন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। মন্দির মসজিদ রাজনীতির মাঝেই ভোটের দিন ঘোষণার মাসে রবিবার মার্চের পয়লা তারিখ ডানলপে উদ্বোধন হচ্ছে রামকৃষ্ণ মন্দির। মঠ মিশনের গন্ডির বাইরে ঈশ্বর ট্রাস্টের উদ্যোগে এই মন্দিরের স্থপতি ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন। সম্প্রতি প্রধানমন্ত্রী ভুল করে স্বামী রামকৃষ্ণ দেব বলে ফেলেছিলেন। বিজেপি বাংলার মনিষীদের নাম জানেনা, আবেগ ও বোঝেনা। তাই রামকৃষ্ণদেবের মন্দিরের উদ্বোধনে রবিবার ঝাঁপিয়ে পড়েছেন দুই স্থানীয় বিধায়ক এবং এক সাংসদ। কামারহাটি বরাহনগর কেন্দ্রের বিধায়ক ছাড়াও উপস্থিত থাকছেন দমদমের সাংসদ সৌগত রায়। থাকছেন তৃণমূলের আরো একাধিক স্থানীয় শীর্ষ নেতা। অতএব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের আধ্যাত্মিকতা বনাম রাজনীতির লড়াই মার্চের প্রথম দিনেই। উদ্বোধন বিকেলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *