শিখা দেব : ৬ মার্চ, ২০২৬। ভারতের অসাধারণ জয়ের আনন্দে মেতে উঠল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বৃহস্পতিবার রাতে। দুরন্ত লড়াই শেষে ভারত ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। ভারতের ৭উইকেটে ২৫৩ রানের জবাবে ইংল্যান্ড খেলতে নেমে ৭ উইকেটে ২৪৬ রান করে হার মেনে নেয়। ইংল্যান্ডের জেকব বেথেলের ১০৫ রান বৃথা হয়ে গেল। তাঁর ৪৮ বলে ১০৫ রান অনেকদিন মনে থাকবে । চেষ্টা করেছিলেন উইল জেকস(৩৫) ও জোস বাটলার(২৫)। তা ব্যর্থ করে দেন ভারতের বোলাররা। ভারতীয় ব্রিগেডের এই জয়কে কুর্নিশ জানাতে হবে। ভারতের সঞ্জু স্যামসন এদিন ৮৯ রান করে আউট হন।

Posted inWorld
