বেবি লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন পল্লীশ্রী….।

বেবি লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন পল্লীশ্রী….।

শিখা দেব : কলকাতা, ২৫ মার্চ, ২০২৬। ন‌্যাশনাল ক্রিকেট ক্লাব ও মেনল‌্যান্ড সম্বরণ অ‌্যাকাডেমির আয়োজিত বেবি লিগ ক্রিকেটের ফাইনালে ৭৩ রানে পাটুলি ক্রিকেট অ‌্যাকাডেমিকে হারিয়ে চ‌্যাম্পিয়ন হল পল্লীশ্রী।
বুধবার প্রথমে টস জিতে ব‌্যাট করার সিদ্ধান্ত নেয় পল্লীশ্রী। নির্ধারিত দশ ওভারে তারা ১উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে ব‌্যাট করতে নেমে দশ ওভারে ৬ উইকেট ৮২ রান করে থমকে যায় পাটুলি ক্রিকেট অ‌্যাকাডেমির লড়াই।
এ দিন বেবি লিগের ফাইনালে বোর্ড সভাপতি মিঠুন মানহাস ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার ও গার্গী বন্দ‌্যোপাধ‌্যায়ের মতো ব‌্যক্তিত্বরা।
খেলা শেষে মিঠুন মানহাস বলেন, ‘এই বেবি লিগে ছোট-ছোট বয়সী ক্রিকেটাররা দুরন্ত খেলছে! অবাক করেছে।
সিএবি-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, বেবি লিগ আয়োজনের উদ্দেশ‌্য ছিল শিশু ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের একটা মঞ্চ তৈরি করা।ওরা সেই মঞ্চকে সঠিক ভাবে ব্যবহার করেছে। ক্রিকেটার সম্বরণ বন্দ‌্যোপাধ‌্যায় বলেন, আমরা পরীক্ষামূলক ভাবে টুর্নামেন্টটা করেছিলাম। আগামী বছর টিমের সংখ‌্যা অবশ‌্যই বাড়বে।
এই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার ও ম্যাচের সেরা হয়েছে শৌভিক ঘোষ (পল্লীশ্রী),
সেরা বোলার : অয়ন চৌবে (পল্লীশ্রী),সেরা ব‌্যাটসম্যান : অভ্রজিৎ বিশ্বাস (পাটুলি ক্রিকেট অ‌্যাকাডেমি)।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *