ফুল পিসি ও এডওয়ার্ড এর রাজা আসছে আপনাদের সামনে নিজের কথা নিয়ে….।

ফুল পিসি ও এডওয়ার্ড এর রাজা আসছে আপনাদের সামনে নিজের কথা নিয়ে….।

Spread the love

অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা, ১৯ মে, ২০২৬। অদ্ভুত একধরনের মাদকতা বয়ে বেড়ায় এই মনীন্দ্র চন্দ্র নন্দী। এই চরিত্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্য, রোমাঞ্চ, শক্তি ও মেজাজ।

ঔদ্ধত্য, সত্যি কি শুধু ঔদ্ধত্য নাকি তার আসে পাশে উঁকি মারে অন্য কিছু!

বাঁচার তাগিদ পাগল করে দ্যায়, হন্যে হয়ে খুঁজে বেড়ায় খড়কুটো।

মনীন্দ্র চন্দ্র নন্দী কী চায় অন্তর থেকে?

তার একাকিত্বের আভাস কি ঢাকা পড়ে যাবে তার নির্মমতার কালো মেঘের আড়ালে!?

যারা সবসময় দূরে ছিল, তারা কি এগিয়ে আসছে ধিরে ধিরে?

কেন?

কী চায় তারা?

টাকা, সম্পত্তি, নাকি অন্য কিছু!

মদ, মেয়েমানুষ, মাংসের নেশায় বুঁদ এই রাজা কি একেবারের জন্য ও বুঝতে পারছেনা অথবা না বোঝার ভান করে আছে যে রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে কিলবিল করা কিছু?!

*ফুল পিসি ও এডওয়ার্ড* এর রাজা আসছে আপনাদের সামনে নিজের কথা নিয়ে, ২৯ মে আপনাদের আসে পাশের প্রেক্ষাগৃহে।

দেখে বলুন কেমন লাগে এই ধ্বংসস্তূপের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মনীন্দ্র চন্দ্র নন্দী কে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *