কোচবিহারের মদনমোহন মন্দিরে স্নানযাত্রা…।

কোচবিহারের মদনমোহন মন্দিরে স্নানযাত্রা…।

Spread the love

কঙ্ক ঘোষ দস্তিদার : কোচবিহার, ২৯ জুন, ২০২৬। তিনি কোচ রাজপরিবারের কুলদেবতা। বৈরাগী দীঘির কাছে মন্দিরটি অবস্থিত। তিনি শ্রীকৃষ্ণেরই আরেক রূপ।

১৮৮৫ সালে মন্দির নির্মাণ শুরু করেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। এই মন্দিরের বৈশিষ্ট্য মা কালী তারা মা এবং মা ভবানীরও এই মন্দিরে নিত্য পুজো হয় ! বৈষ্ণব এবং শাক্ত ধর্মের এক অপূর্ব সহাবস্থান এই মন্দির !

বিগ্রহ প্রতিষ্ঠা হয় ১৮৮৯ সালের ২১ মার্চ। তবে এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য, মন্দিরে শ্রীমতি রাধার কোন মূর্তি নেই ! এখানে তিনি স্বয়ংসম্পূর্ণ, তাই একা ! রাস পূর্ণিমায় রাসযাত্রা আর সেই উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম সেরা উৎসব রাসমেলা আজও সেরা আকর্ষণ।

প্রথা অনুসারে স্নানযাত্রা উপলক্ষে ১০৮ ঘড়া জল দিয়ে স্নান করানো হল কোচবিহারের মদনমোহনকে।

এই উপলক্ষে সমগ্র উত্তরবঙ্গ এবং কোচবিহারের মানুষদের জন্য রইল আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *