ইংল্যান্ড চলে গেল শেষ আটে…।

ইংল্যান্ড চলে গেল শেষ আটে…।

Spread the love

*ইংল্যান্ড ও মেক্সিকো খেলার মুহূর্ত।*

শিখা দেব : কলকাতা, ৬ জুলাই, ২০২৬। অন্যদিকে ইংল্যান্ড ও মেক্সিকোর খেলায় লালকার্ড আর জোড়া পেনাল্টি। এই ম্যাচে গোল হল পাঁচটি। সোমবার সকালে বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই দেখল সারাবিশ্ব। শেষ ষোলোয় নাটকীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং মেক্সিকো। ইংল্যান্ডের বেনিংহাম ৩৬ ও ৩৮ মিনিটে পরপর দুটি গোল করে দলকে এগিয়ে রাখেন। কিন্তু মেক্সিকোর ফুটবলাররা পাল্টা আক্রমণ শানিয়ে ৪২মিনিটে কিনিয়োনেস গোল করে ব্যবধান কমান। দ্বিতীয় পর্বে শুরু থেকে দুই দেশের ফুটবলাররা শক্তি প্রয়োগ করে খেলতে থাকেন। ৫৪ মিনিটে ইংল্যান্ডের কুয়ানসাহ লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দশজনের ইংল্যান্ড দলের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মেক্সিকো। তারই মাঝে ৬০ মিনিটের মাথায় ইংল্যান্ড পেলান্টি পায়। পেলান্টি থেকে গোল করতে ভুল করেননি হ্যারি কেন। ৬৯ মিনিটে পেলান্টি পায় মেক্সিকো। পেলান্টি থেকে জিমেনেজ গোল করলেও, শেষ রক্ষা হল না মেক্সিকোর। ইংল্যান্ড চলে গেল শেষ আটের খেলায়।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *