আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় লিওনেল মেসির…। 

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় লিওনেল মেসির…। 

Spread the love

শিখা দেব : কলকাতা, ৩১ আগস্ট, ২০২৬। বিদায় আন্তর্জাতিক ফুটবলকে। আলবিদা। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি ফুটবল থেকে অবসর নিলেন। নিজেই বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। এই খবর প্রকাশ হতেই ফুটবল দুনিয়া অবাক হয়ে গেছে। কেউ ভাবতে পারছেন না ফুটবলের মহাতারকা মেসিকে আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। সবার চোখে জল। সবাই ভেঙে পড়েছেন।

নীল-সাদা জার্সিতে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। ২০২২-এ বিশ্বকাপ জেতেন। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনাল হারার পর অবসর নিলেও সবার অনুরোধে মাঠে ফেরেন। তারপর ফিরে এসে ফাইনালিসিমা, দু’বার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতেন। ২০২৬-র বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে।

তিনটি হাতে লেখা কাগজ আপলোড করেছেন মেসি সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, বুঝতে পারছি, সময়টা এসে গিয়েছে। আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। আমি সবসময় দেশের জন্য লড়াই করেছি। দেশ আর ফুটবলপ্রেমীদের জন্য গর্ব অনুভব করি। আগামী প্রজন্ম ফুটবল খেলে স্বপ্নের ইতিহাস গড়ুক। মেসির চোখে জল খেলা করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *