সুদীপা চৌধুরী ; মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর, ২০২৬। উত্তম কুমার মানে জাস্ট উত্তম কুমার যা দ্বিতীয়বার আর হয় না । আজ জন্মদিন তাঁর, যাঁর বয়স অনেক আগেই থেমে গেছে পর্দায়—কিন্তু বাঙালির ভালোবাসায় নয়।
উত্তম কুমার শুধু একজন অভিনেতার নাম নয়, তিনি বাঙালির একান্ত নস্টালজিয়া। সাদা-কালো পর্দার সেই হাসি, সেই চোখের ভাষা, সেই স্বাভাবিক অথচ অনায়াস অভিনয়—আজও কোথাও যেন মনে করিয়ে দেয়, সিনেমা একসময় শুধু বিনোদন ছিল না, ছিল ভালোবাসার আর-একটি নাম।
সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, অভিনয়ের ভাষাও বদলেছে। তবু উত্তম কুমারকে পুরোনো করে দিতে পারেনি সময়। কারণ কিছু মানুষ সময়ের সঙ্গে হারিয়ে যান না—সময়ই একদিন তাঁদের স্মৃতির মধ্যে পুরোনো হয়ে যায়।
আজ ৩ সেপ্টেম্বর তাঁর জন্মশতবর্ষ। তাই শ্রদ্ধা নয় শুধু—একটু ভালোবাসা, একটু নস্টালজিয়া, আর মনে মনে সেই চেনা ডাক।
প্রিয় উত্তম আজো পর্দায় আসে… শুধু সিনেমা শেষ হওয়ার পর আর হারিয়ে যায় না। বসত করে নেয় হৃদয়ের ঘরে।

