আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন…।

আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন…।

Spread the love

শিখা দেব :  কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬। আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন। কয়েকদিন আগে থেকে জল্পনা ছিল সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চলেছেন তা বৃহস্পতিবারে সিলমোহর পড়ল। সচিব অনির্বাণ দত্ত এদিন সভাপতি অজিত ব্যানার্জির পদত্যাগ করার কথা সরকারিভাবে জানিয়ে দেন। প্রায় ১০ বছর আগে আইএফএ-র সভাপতি পদে আসেন অজিত বন্দ্যোপাধ্যায়। সভাপতি হিসাবে আইএফএ-র পরিকাঠামোর পরিবর্তন ও উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা নেন। মহিলা ফুটবলের অগ্রগতিতে কন্যাশ্রী কাপ ফুটবল শুরুর করার ক্ষেত্রে তাঁর ভূমিকাকে স্বীকার করতে হবে।

তিনি নিজে বলেছেন, বয়সের ক্ষেত্রে নতুন করে সংবিধান তৈরি হয়েছে। তাই সংবিধানকে গুরুত্ব দিয়ে সরে আসাটাই সঠিক সিদ্ধান্ত। যখন এই পদ থেকে সরে যেতেই হবে, তা নিয়ে টালবাহানা করা কোনও প্রয়োজন নেই । আইএফএ-র সভাপতি পদ শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করেন তিনি। কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে মাঠে আসেন ষাটের দশকে। পারিবারিক ক্লাব কালীঘাট মিলন সংঘের সচিব ও সভাপতি পদে যোগ্যতা অর্জন করেন। ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। আই এফ এ-র সভাপতির পদ থেকে সরে গেলেও মাঠের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে, একথা স্বীকার করেছেন অজিত বন্দ্যোপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *