উপচে পড়া গ্যালারির সামনে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড…। 

উপচে পড়া গ্যালারির সামনে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড…। 

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬। সেই আশি নব্বই দশকের ছবি দেখতে পাওয়া গেল মঙ্গলবার উপচে পড়া দর্শকদের ভিড় মোহনবাগান গ্যালারিতে। তবে এদিন আইএফএ শিল্ডের খেলায় কোনও আগ্রাসী ভূমিকা দেখতে পাওয়া গেল না মোহনবাগান সুপার জায়ান্টের ।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ ড্র করে কোনও মতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল মোহনবাগান। গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে খেলার ছাড়পত্র পেল দলটিও।

চারজন বিদেশিকে নিয়ে খেলা শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সমীর জেলকোভিচ, আলবার্তো রডরিগেজ, দেজান দ্রাজিচ ও লি আরউইন ছিলেন এই ম্যাচের প্রথম একাদশে। অন্য দিকে নর্থ ইস্টের কোচ পেদ্রো বেনালি প্রথম একাদশে কোনও বিদেশিকে রাখেননি।

শুরু থেকেই আক্রমণে উঠেছিল মোহনবাগান। ৯ মিনিটে সমীরের পাস পেয়ে দীপেশ চৌহানের মাথার উপর দিয়ে চিপ করেছিলেন আরউইন। বল চলে যায় বারের উপর দিয়ে। প্রথমার্ধে কোনও গোল হয় নি।

খেলায় ৪৯মিনিটে দ্রাজিচের লম্বা বল হেড করে নামিয়ে দেন ম্যাকলারেন। সেই বল পেয়ে গোল করেন নর্থইস্ট গোলরক্ষক দীপেশ চৌহানকে পরাস্ত করেন আরউইন।

খেলার ৭০ মিনিটে পেনাল্টি পায় সবুজ-মেরুন ব্রিগেড। মিগুয়েলের শট সহজেই বাঁচিয়ে দেন গোলরক্ষক দীপেশ। তার তিন মিনিট বাদে সমতা ফেরান নর্থ ইস্ট ইউনাইটেডের ইথিয়ান গঞ্জালেজ।

এদিন ম্যাচের সেরা ফুটবলার হয়েছেন ইথিয়ান।

এদিকে ভারত ও ব্রাজিলের খেলাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। এদিন সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ামন্ত্রী বলেন, দর্শকদের কোনও রকম অসুবিধা হবে না খেলা দেখতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *