দ্য বডি শপের উৎসবের গিফটিং এডিট প্রতিটি উদ্‌যাপনে আন্তরিক ছোট্ট উপহারের ছোঁয়া নিয়ে আসছে…।

দ্য বডি শপের উৎসবের গিফটিং এডিট প্রতিটি উদ্‌যাপনে আন্তরিক ছোট্ট উপহারের ছোঁয়া নিয়ে আসছে…।

Spread the love

দূর্গা পূজা ও কালী পূজা থেকে দীপাবলি এবং ভাইফোঁটা, দ্য বডি শপের প্রি-প্যাকড গিফট সেটগুলি প্রতিটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত উপহার প্রস্তাব করে_

 

নিজস্ব প্রতিনিধি : নিউ দিল্লি, ১৭ই সেপ্টেম্বর ২০২৬। সারা দেশে উৎসবের মরশুম জমে ওঠার সাথে সাথে, আইকনিক ব্রিটিশ-উদ্ভূত নৈতিক সৌন্দর্যচর্চার জনপ্রিয় ব্র্যান্ড দ্য বডি শপ এই মিলনমুখর উৎসবের মরশুমের জন্য নিয়ে এসেছে বাছাই করা প্রি-প্যাকড গিফট সেটের একটি বিশেষ সংগ্রহ। কালজয়ী জনপ্রিয় বডি কেয়ার সামগ্রীর সঙ্গে বিলাসবহুল সুগন্ধের সমন্বয়ে তৈরি, এই প্রিয় পণ্যগুলি সারা বছরের প্রতিটি উদযাপনের জন্য সাবলীল এবং চিন্তাশীল উপহার হিসেবেও উপযুক্ত।

 

বিভিন্ন বাজেট ও পছন্দের কথা মাথায় রেখে তৈরি ব্র্যান্ডটির মূল গিফট বক্সগুলিতে রয়েছে এমন কিছু সিগনেচার কম্বিনেশন, যা দুর্গা পূজা দীপাবলি, কালী পূজা এবং ভাইফোঁটার সময়ে পরিবারের সঙ্গে দেখা করা বা একে অপরকে উপহার দেওয়াকে আরও সহজ করে তোলে। এই সংগ্রহে রয়েছে জনপ্রিয় জুটি যেমন আরামদায়ক কমফর্টিং নাটি শিয়া ডিলাইট, সতেজতা ও আনন্দে ভরপুর ফ্লোরাল ব্রিটিশ ব্লুম ডুয়ো, প্রাণবন্ত ভেরি বেরি ট্রিটস ডুয়ো, এবং প্রশান্তিদায়ক মিল্ক অ্যান্ড হানি ট্রিটস।

 

যাঁরা আরও একটু বিলাসবহুল উপহার দিতে চান, তাঁদের জন্য এই সংগ্রহে রয়েছে উৎসবের আবহের উপযোগী সমৃদ্ধ ও ভোজনবিলাসীদের নানা বিকল্প। এর মধ্যে রয়েছে আজওয়া ডেট অ্যান্ড হানি গিফট কালেকশন, যেখানে উষ্ণ ও মিষ্টি সুগন্ধের সঙ্গে একটি শাওয়ার জেল এবং ফ্র্যাগ্রেন্স মিস্ট-এর জুটি রয়েছে, এবং ভেলভেট ফিগ & পিস্টাচিও কালেকশন, যা অত্যন্ত ইন্দ্রিয়গ্রাহ্য এক বডি কেয়ার অভিজ্ঞতা প্রদান করে।

 

যাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী উপহার সাজাতে চান, তাঁরা দ্য বডি শপের স্টোরে থাকা ক্রিয়েট ইয়োর ওন (CYO) কাস্টম গিফটিং পরিষেবার দিকে যেতে পারেন, যেখানে তাঁরা প্রাপকের পছন্দ অনুযায়ী নিজের হাতে বিভিন্ন পণ্যের বিশেষ কম্বিনেশন বেছে নিতে পারেন।

 

এই উৎসবের গিফটিং এডিট সারা দেশের সমস্ত দ্য বডি শপ স্টোরে এবং অনলাইনে thebodyshop.in-এ পাওয়া যাচ্ছে।

 

উৎসবের উপহারের বিশেষ আকর্ষণ

1. নাটি শিয়া ডিলাইট (₹995): শিয়া শাওয়ার ক্রিম (60ml) এবং শিয়া বডি বাটার (50ml) যা ঘানার হাতে তৈরি কমিউনিটি ফেয়ার ট্রেড শিয়া বাটার সমৃদ্ধ, শুষ্ক ত্বকের জন্য এটি অত্যন্ত পুষ্টিদায়ক।

2. ফ্লোরাল ব্রিটিশ ব্লুম ডুয়ো (₹905): ব্রিটিশ রোজ শাওয়ার জেল (60ml) এবং বডি বাটার (50ml) – এর সতেজ জুটি কোমল, ফুলেল আর্দ্রতা প্রদান করে।

3. ভেরি বেরি ট্রিটস ডুয়ো (₹905): স্ট্রবেরি শাওয়ার জেল (60ml) এবং বডি বাটার (50ml)-এর এই ফলের সংমিশ্রিত জুটি মিষ্টি সুবাসের সঙ্গে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে।

4. মিল্ক অ্যান্ড হানি ট্রিটস (₹905): অ্যালমন্ড মিল্ক শাওয়ার ক্রিম (60ml) এবং এবং বডি বাটার (50ml) -এর এই সেটটি কোমলভাবে ত্বক পরিষ্কার করে এবং গভীর আর্দ্রতা প্রদান করে, সংবেদনশীল ত্বকের জন্য বিশেষ উপযোগী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *