কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৪ আগস্ট, ২০২৬। থানা থেকে বেরোতেই ডিম-জুতো বৃষ্টি, কিল-চড়-লাথি! খড়দহে চরম গণবিক্ষোভের মুখে আরজি কর কাণ্ডে ধৃত প্রাক্তন বিধায়ক! দুপুরে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ফেটে পড়ে চরম জনরোষ! পুলিশি ঘেরাটোপের মাঝেই প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষিপ্ত জনতা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি ডিম ও জুতোর মালা ছুড়ে মারে। চড়-থাপ্পড় ও লাথি মারা হয় বলেও অভিযোগ।
এক সময়ের দাপুটে বিধায়ক নির্মল ঘোষকে থানা থেকে বের করার সময় জনতার এই চরম ক্ষোভ, ডিম ও জুতো ছোঁড়ার ঘটনাকে আপনারা কীভাবে দেখছেন? আইন নিজের হাতে নেওয়া কি ঠিক নাকি এটি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ?

