ফিরে আসুন তপনদা, মিটিয়ে দিন বাংলা ছবির দর্শকদের চাহিদা…।

ফিরে আসুন তপনদা, মিটিয়ে দিন বাংলা ছবির দর্শকদের চাহিদা…।

Spread the love

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী, কলকাতা। ২ অক্টোবর , ২০২৬। সেদিন ছিল ৯ ডিসেম্বর। তপন (সিংহ) দার হিন্দি ছবি আনোখা মোতির শুটিং। আমার মেকআপ করতে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা লাগতো।

দেবি হালদার (মেকআপ ম্যান) আমায় নিয়ে হিমসিম খাচ্ছেন। দাদা তাড়া দিচ্ছেন। একসময় সহকারী পরিচালক এসে বললেন “অর্জুন যে অবস্থায় আছে তাকে এখুনি ফ্লোরে আসতে হবে দাদা বলেছেন”!

গেলাম, একটা ভয়, ‘কী হলো আবার’!

গিয়ে দেখি সবাই একদৃষ্টে আমার দিকে তাকিয়ে!

হঠাৎ হাততালি দিতে দিতে তপন দা এগিয়ে এলেন, মুখে হাসি কিন্তু গাম্ভীর্যে খামতি নেই।

“চলো তাড়াতাড়ি কেক কেটে আমায় উদ্ধার করো, শুটিং আরম্ভ করতে হবে, এমনিতেই তোমার জন্য এক ঘন্টা লেটে রান করছি”!

আনন্দে আমার চোখে জল!

এত ভালোবাসা, আত্মিক সম্পর্ক আর কোথাও পাইনি।

আজ দাদার জন্মদিন।

“ফিরে আসুন দাদা, আবার নতুন করে দেখিয়ে দিন, বুঝিয়ে দিন মিটিয়ে দিন বাংলা ছবির দর্শকদের চাহিদা”।

একটা আফসোস রয়ে গেল। এই মানুষটিকে বাংলার কেউ বুঝতে পারলো না।

শুভ জন্মদিন দাদা।

আমি আপনার পাঁচটা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি ভীষন ভাগ্যবান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *