কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৯ আগস্ট, ২০২৬। মধ্য কলকাতায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! মির্জা গালিব স্ট্রিটের ৫ তলা হোটেলে বিধ্বংসী আগুন।এসি বিস্ফোরণ নাকি শর্ট সার্কিট? দাউদাউ করে জ্বলল বহুতল!
ঘুমন্ত অবস্থায় বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক পরিণতি। এক শিশু ও দুই মহিলাসহ এখনও পর্যন্ত মৃত অন্তত ৯ আবাসিক।মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন বাংলাদেশী নাগরিকও। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন ও পুলিশের DMG টিম। জানলা ভেঙে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ৬০ জনেরও বেশি মানুষ!
হোটেলে ছিল না কোনো এমার্জেন্সি এক্সিট, উঠছে গাফিলতির অভিযোগ!
ঘটনার পর থেকেই পলাতক হোটেল মালিক, তদন্তে লালবাজার।
অফিশিয়াল ট্রাফিক গাইডলাইনের জন্য ফলো করুন: Kolkata Police Official Facebook Page.
West Bengal Fire & Emergency Services.
এই ভয়াবহ দুর্ঘটনা এবং পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে তৈরী হওয়া হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে আপনাদের কি রায় !

