অশোক রায়: অভিনেতা, লেখক ও চিত্রনাট্যকার। ৩০ জুন, ২০২৬। ১৮৫৫ সালের ৩০ শে জুন। সাধারণ মানুষের পাহাড়প্রমাণ সাহসিকতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজত্বের মিনারেও চিড় ধরাতে পারে। এই ঘটনা প্রমাণিত সত্য। কোনও সাম্রাজ্যই অপরাজেয় নয়। সাম্রাজ্যবাদ ও উঁচু শ্রেণীর শোষণের বিরুদ্ধে বহু আন্দোলনকে আজও পথ দেখায় হুল বিদ্রোহ। আজ সেই ‘হুল দিবসে’ স্মরণ করা যাক সেই সমস্ত বীর বিদ্রোহীদের।

