*সান্তাদাদু*
সুদীপা চৌধুরী: মেদিনীপুর, ২৬ ডিসেম্বর, ২২৫।
চোখ মেলে দেখে মিনি মাঝরাতে উঠে,
সামনে সান্তা দাঁড়িয়ে ঘোড়াটা যায় ছুটে।
দেব শিশু জন্মেছেন বেথলেহেম শহরে,
প্রভু যীশু নাম তার এই জগত জুড়ে।
বড়দিনের হয় সেই ক্ষণ থেকেই সূচনা,
সান্তার আগমনে আসে আনন্দের বন্যা।
দুহাত ভর্তি গিফট পকেট ভর্তি স্বপ্ন এক মুখ হাসি,
সান্তাদাদু তোমাকে সকলেই বড্ড ভালোবাসি।
অপেক্ষায় থাকে সবাই একটি বছর জুড়ে ,
কখন আসবে ২৫ শে ডিসেম্বর তোমার হাতটি ধরে।
তুমি শুধু চকলেট আর কেক বিস্কুট আনো না ,
বার্বি কিংবা টেডি কেবল এটুকুতেই থামো না।
তুমি আনো সুস্থ বাতাস ঝলমলে আলোয় ভরে সজীব প্রাণের মেলা ,
নতুন আশা নতুন স্বপ্নে সাজাতে আসো সকলের জীবন ভেলা।
সারাটা জীবন ধরে তুমি অন্যের মুখে হাসি ফোটাও,
নিজের দুঃখ সযত্নে বুঝি ওই বুক পকেটে লুকাও ?
সান্তা দাদু তোমার মতো কেনো বলো তো হয় না সব মানুষেরা ?
দিনরাত শুধু আমার আমার করছে যে কেবল তারা।
তোমার পরশ ছুঁয়ে দাও না সবার মাথার পরে ,
জাগিয়ে তোলো মনুষ্যত্ব একটু একটু করে।
পরের বার আসার সময়ে শুধু অনেকখানি মনুষ্যত্ব নিয়ে এসো,
হৃদয়হীন মানুষদের মধ্যে তা বিলিয়ে দিয়ে একটু প্রাণ ভরে হেসো।
মানুষের প্রত্যাশা এখন আকাশ ছুঁয়েছে , চাহিদার অসীমতা সকল সীমানা ছাড়িয়েছে।
কি যে চায় কেন চায় তা নিজেদেরও নেই জানা,
ভালো কথার ধার ধারে না শোনে না কারোই মানা।
তবু তুমি এসো এই বছর কার দিনে প্রভু যীশুর ভালোবাসার বার্তা নিয়ে,
তোমায় ঘিরে না হয় একটু হাসুক সকলে মিলে সব ভেদাভেদ ভুলে গিয়ে।।

