সাবধান নীপা এবার কড়া নাড়ছে….।

সাবধান নীপা এবার কড়া নাড়ছে….।

Spread the love

সুদীপা চৌধুরী : কলকাতা, ১৩ জানুয়ারি, ২০২৬।
সংক্রমণ বাড়ছে। বাদুড়ের থেকে এই রোগের উৎপত্তি তা তো আমরা সবাই জানি।
এ সময় ফলমূল একটু সতর্কভাবে খাওয়া খুবই প্রয়োজন। রাস্তার ধারে কাটা ফল খাওয়া একেবারেই নয়, অনেকক্ষণ ধরে কেটে রেখে দেওয়া ফল নয়, থেতলানো কিংবা কোন দাগ ওয়ালা ফল নয়, ফলের রস ঘরে বানিয়ে খেলে ঠিক আছে টাটকা ফল থেকে রাস্তার ধারে ফলের রস নয়। আর তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অযথা এখানে ওখানে হাত না দেওয়া, এগুলোও প্রয়োজন। কারো এঁটো না খাওয়া, আড্ডা দিতে দিতে একে অপরের চায়ের কাপ শেয়ার না করা সিগারেট শেয়ার না করা। মানুষ আপন কিন্তু রোগ কারো আপন হয় না, তাই সতর্ক থাকা সুস্থ থাকা একান্ত প্রয়োজন। এই রোগ থেকে বাঁচতে উপরের কথা অনুযায়ী সাবধানতা অবলম্বন করলেই অনেকটা উপকার হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *