কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গানে গানে আগমনী উৎসব….।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গানে গানে আগমনী উৎসব….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ২৩ সেপ্টেম্বর, ২০২৫। : সাংবাদিকতা ও পারফর্মিং আর্টকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল আগমনী উৎসব। পাশাপাশি উদ্বোধন হল বাংলা বিভাগের বিভাগীয় পত্রিকার তিনটি সংখ্যা। ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি জানান, “বিভাগীয় পত্রিকার দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্থ সংখ্যার জন্য বাংলা বিভাগকে আমি সাধুবাদ জানাই। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। ওদের আগামী দিনগুলো সুন্দর হোক। যদিও সাংবাদিকতা একটা পেশা, তবুও এই কোর্সের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিকবোধের দিকটি যেন যুক্ত হয়।” এই অনুষ্ঠানে জার্নালিজম সার্টিফিকেট কোর্স ও পারফর্মিং আর্টের ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি জার্নালিজমে অষ্টম ব্যাচের সূচনা হয়। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, “ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে কোনও বৃত্তিমূলক কোর্সই এখন প্রাধ্যান্য পাচ্ছে শিক্ষামূলক কোর্সে। সেই হিসেবে জার্নালিজম কোর্স করে অনেকেই সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাচ্ছে। কোর্সের ছাত্রছাত্রীরা এফ. এম প্রচারতরঙ্গের মাধ্যমে ‘গানে গানে পুজোর আনন্দে’ ও ‘ফোন ইন লাইভ নিউজ’ করে দর্শকদের তাক লাগিয়ে দেয়।”
পারফর্ফিং কোর্সের ডিরেক্টর অধ্যাপক প্রবীর প্রামাণিক জানান, “এই কোর্স ছাত্রছাত্রীদের শিল্পজগতের বিভিন্ন দিক সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেবে এটিই আমার বিশ্বাস।” বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় জানান, “শুধু শিক্ষাদানই নয়, বাংলা বিভাগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদান, সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সাংবাদিকতা ও পারফর্মিং আর্টের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রতিভাবান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ছাত্রছাত্রীরা শারদীয়া উৎসবকে সামনে রেখে নাটক, গীতিআলেখ্য ও নৃত্যালেখ্যের মাধ্যমে পুজোর ইমেজ ফিরিয়ে আনেন। অনুষ্ঠানে প্রায় চারশো ছাত্রছাত্রী, গবেষক-সহ উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, ড. তুষার পটুয়া, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ড. সীমা সরকার প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *