আজ হঠাৎ পুরোনো কাগজপত্র ঘাটতে ঘাটতে একটা চিঠি পেলাম বরুণদার লেখা আমাকে ! মনটা ভারাক্রান্ত হয়ে গেলো…!

আজ হঠাৎ পুরোনো কাগজপত্র ঘাটতে ঘাটতে একটা চিঠি পেলাম বরুণদার লেখা আমাকে ! মনটা ভারাক্রান্ত হয়ে গেলো…!

Spread the love

#সদ্য প্রয়াত প্রযোজক পরিচালক ও অভিনেতা প্রবীর রায় কে শ্রদ্ধা জানিয়ে এই লেখাটি পুন:প্রকাশ করা হল। প্রবীর রায় : বরুন দাশগুপ্ত ! ৬০, ৭০ আর ৮০ র দশকের এক জন বিখ্যাত নাট্যকার, নাট্যপরিচালক ও অভিনেতা ! ওনার নাটকের গ্রূপ “চতুরঙ্গ” আর পরবর্তীকালে “ইন্দ্রসভা” মৌলিক নাটকের জন্য বিখ্যাত হয়েছিল ! ওনার জনপ্রিয় কয়েকটি নাটকের নাম “সবিনয় নিবেদন” , “জলছবি” , “কচি ও কাব্য” , “সওদাগর” “ডাউন ট্রেন”, রবীন্দ্রনাথ ঠাকুরের “সে”, “স্বর্নভিলা”, “দশমিক” , শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের “চরিত্রহীন” ইত্যাদি ! বরুণদা আজ আর নেই ! আজ ওনার স্ত্রী যাত্রার একজন বিখ্যাত অভিনেত্রী ও পরিচালক রুমা দাসগুপ্ত !

আমি ওনার গ্রূপে এক সময় অভিনয় করতাম ! বেশ কিছু পরিচিত নাম ওনার গ্রূপে অভিনয় করেছেন ! রুমা ছাড়াও, স্বরূপ দত্ত, বিপ্লব চ্যাটার্জী , নন্দিনী মালিয়া , বিমল বন্দ্যোপাধ্যায় ও আরো অনেকে !

আজ হঠাৎ পুরোনো কাগজপত্র ঘাটতে ঘাটতে একটা চিঠি পেলাম বরুণদার লেখা আমাকে ! মনটা ভারাক্রান্ত হয়ে গেলো! কি অসম্ভ পরিশ্রম করতেন একটা নাটক নামাতে ! আজকের দিনের মতো এই গ্রান্ট , সেই গ্রান্ট তখন ছিল না, থাকলেও কিছু পো ধরা লোক সেগুলো পেতেন ! গ্রূপ থিয়েটার যারা করেছেন, তাঁরা জানেন কি ভাবে একেক টা নাটক মঞ্চস্থ হতো ! পরে কোনো সময় বরুণদাকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো !

আমাকে লেখা চিঠিটা সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো! একজন শিল্পীর কিছুটা পরিচয় এতে পাওয়া যাবে !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *