নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ মার্চ, ২০২৬। আগামী একদিনের বিশ্বকাপের জন্য কোচ গৌতম গম্ভীরের ভাবনা শুরু। ভারতীয় ক্রিকেটে এখন খোলা হাওয়া বইছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনবছরে তিনটি বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। সাফল্যের এই ধারা যেন আগামী বছরেও বজায় থাকে, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। আয়োজক হিসাবে যৌথভাবে জিম্বাবোয়ে ও নামিবিয়া। সেই মেগা টুর্নামেন্টে ব্লু প্রিন্ট তৈরি করে ফেলা হবে আইপিএলের চলার সময়ই, এমনটা ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর।

