চির-তরুণ…।

চির-তরুণ…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০২৬। উত্তম কুমারের ছোটো ভাই, বন্ধু, সহশিল্পী ও সদা শুভাকাঙ্ক্ষী তরুণ কুমার ছিলেন বাংলা চলচ্চিত্র ও পেশাদারি মঞ্চের অতি জনপ্রিয় শিল্পী। সব ধরণের চরিত্রে যিনি অত্যন্ত সফল রূপকার হয়েও প্রচারের আলোয় অনেকটাই অনালোকিত। প্রচার জগতে ও জনমানসে দাদার বিপুল খ্যাতির চ্ছটায় কিঞ্চিৎ আড়ালেই রয়ে গেছেন। নিজেও খ্যাতির অন্বেষণে আগাগোড়াই অনুৎসাহী। অথচ তাঁর জীবন ও কর্মকাণ্ডে আলোকপাত জরুরি ছিল।

তরুণ কুমারের একমাত্র কন্যা ঝিমলি ওরফে মনামী বন্দ্যোপাধ্যায়ের মনে এ আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই জাগরুক ছিল। প্রয়াণের ২৩ বছর পরে তরুণ কুমারের ব্যক্তিজীবন, চলচ্চিত্র, মঞ্চ ও বেতার নাটকের আখ্যান ও তথ্য সম্বলিত একটি গ্রন্থ গড়ে উঠল ‘চির-তরুণ’ নামে। এতে থাকছে শিল্পীর বহু দুষ্প্রাপ্য ছবি ও তাঁর সমকালীন শিল্পীদের স্মৃতিচারণ।ঝিমলি ও পরিবারের সকলের সহায়তায় গ্রন্থ নির্মাণ করেছেন অলক রায় ঘটক। প্রচ্ছদ তরুণ কান্তি বারিকের ।

১২ সেপ্টেম্বর, শনিবার, সন্ধে ছ’টায় সাউথ সিটি মলের উল্টোদিকে ‘চারু বাসনা’ সভাঘরে গ্রন্থটি প্রকাশিত হবে বহু বিশিষ্ট মানুষের উজ্জ্বল উপস্থিতিতে। ব‌ইটি প্রকাশের দায়িত্বে ‘ব‌ই প্রকাশন’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *