শিখা দেব : কলকাতা, ৫ অক্টোবর, ২০২৬। আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল। শেষ চারের খেলায় নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৭-২ গোলে হারিয়ে দিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেল লাল হলুদ ব্রিগেড। হ্যাটট্রিক করলেন ডেভিড লালহানসাঙ্গা।
সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলার ২ মিনিটে বক্সের মধ্যে ডিফেন্ডার জিভুলিচের মিস পাস থেকে গোল করেন আলাদিন আলজারাই। তবে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসে লাল হলুদ ব্রিগেড।
খেলার ১২ মিনিটে ইকোনমিডিসের ক্রস থেকে সমতায় ফেরান ডেভিড। এরপরেই আক্রমণের ঝড় তুলতে থাকে ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে দানি রামিরেজের ক্রস থেকে লাল ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিত কুমার। খেলার ৪৩ মিনিটে বিষ্ণুর ক্রস থেকে গোল করেন ক্রিস ইকোনোমিডিস।
বিরতির পরে আবার গোল ইস্টবেঙ্গলের। বিষ্ণুর ক্রস থেকে গোল করেন ডেভিড। ৪-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ইকোনোমিডিসের ক্রস থেকে হ্যাটট্রিক করেন ডেভিড। এদিনের ম্যাচের সেরা তিনি।
৫-১ গোলে এগিয়ে যাওয়ার পর নবাগত দুই বিদেশি একে লোবা এবং লুকাস জেলোনোস্কিকে মাঠে নামান কোচ হাবাস। ৮৪ মিনিটে নর্থইস্টের হয়ে একটি গোল পরিশোধ করেন আলাদিন। ৮৫ মিনিটেই লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে গোল করেন একে লোবা।
ভালো খেললেন নবাগত লুকাস জেলোনোস্কিও। অভিষেক ম্যাচে গোল পেলেন তিনি। খেলার সংযুক্তি সময়ে
(৯০+১) গোল করে দেন জেলোনোস্কি। শেষদিকে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নর্থইস্টের ফুটবলার সামতে। ইস্টবেঙ্গল ৭-২ গোলের ব্যবধানে জিতে শিল্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মুখোমুখি হবে।

