প্রবীর রায় : প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ২২ জুন, ২০২৬। আজ সোমবার, প্রখ্যাত সংগীত পরিচালক ভি . বালসারার ১০৪ তম শুভ জন্মদিন। উনি জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ২২ জুন। এক অসাধারণ ব্যাক্তিত্ব, নিরহঙ্কারী , প্রতিভাবান মানুষ। এমন কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, যা উনি বাজাতে পারতেন না।
ভারতবর্ষে UniVox ইন্সট্রুমেন্ট এর জন্মদাতা। আমার পরম সৌভাগ্য, উনি আমার প্রযোজিত ইন্দর সেন পরিচালিত “গৃহদাহ” টিভি সিরিয়ালের সংগীত পরিচালক ছিলেন। বেশ কিছু মধুর স্মৃতি আছে ওনার সঙ্গে ।এই মহান শিল্পীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম।

