হিন্দুমহাসভার পূজার থিমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সাফল্য, রুবি মোড়ে খুঁটি পূজা দিয়ে উদ্বোধন…। 

হিন্দুমহাসভার পূজার থিমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সাফল্য, রুবি মোড়ে খুঁটি পূজা দিয়ে উদ্বোধন…। 

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ আগস্ট, ২০২৬। “নন্দীগ্রাম টু নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা”, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা বুবাই এর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যকে থিম করে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে অখিল ভারত হিন্দু মহাসভার রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার পূজার উদ্যোক্তারা উপবাস থেকে সাত্ত্বিক উপাচারে খুঁটি পূজার মাধ্যমে এই জনপ্রিয় পূজার উদ্বোধন করলেন । হিন্দু মহাসভার পূজার থিমের বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই আমরা চিঠি লিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছি । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মণ্ডপের ভিতরে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে । ভারতবর্ষের সমস্ত শুভেন্দুপ্রেমী মানুষ যারা জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর উদ্যেশ্যে কোন বার্তা দিতে চান তাঁরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাই ওনাদের মাধ্যম হয়ে ওনাদের স্লোগান বা তথ্যচিত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আমাদের দেবীর মূর্তিটিও তৈরি হচ্ছে কালীঘাটের ঐতিহাসিক হিন্দুমহাসভা ঘাটের মাটি দিয়েই । খুব তাড়াতাড়ি আমরা পূজার কার্ড ও চিঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । আমরা আমাদের পূজার চিঠি ও কার্ড হাতে শুভেন্দু বাবুর নন্দীগ্রামের বাড়িতে ওনার বাবা মাকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি । হিন্দু মহাসভার দুর্গা পূজার থিম ঘোষণা অনুষ্ঠানে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মন্ডল, সন্দীপন সরকার, মহাদেব গুড়িয়া, আশা গায়েন, সঞ্জীব দে, প্রীতম বালা, অন্তরা দাস, অঞ্জন প্রসাদ মজুমদার, অমর্ত্য চ্যাটার্জী, চন্দ্রনাথ বোস সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *