পাগলামী….।

পাগলামী….।

অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীতশিল্পী। কলকাতা, ১৪.৮ ২০২৫।

প্রেম আসে হুড় হুড় করে।
পাগলামী তে ভরা টইটুম্বুর।
কথায় কথায় ছলকে ওঠে।
কোনো খিল মানেনা, আগল উপেক্ষিত।
প্রেম, যেখানে আছে কবিতা থেকে উঠে আসা অসভ্যতা।
পুরুষ সব দেখতে চায়।
আবেশে অন্ধ নারী।
বৈচিত্রের কীট হামাগুড়ি দিয়ে নিজস্ব হাসি।
দংশনে ব্যথা নেই আছে ফল।
সার মাথাচাড়া দেয়।
ভবিষ্যত শিক্ষক ছড়ি হাতে।
জীবনের মর্ম আওড়ে চলে।
প্রেম এখন মুক সাক্ষী।
সেয়ানা যুগল উৎসব ভুলে উপলক্ষ খোঁজে,
স্বপ্নের নদীতে মাছের মড়ক।
ভিন্ন স্বাদের খবর আসে।
নতুন দিগন্ত যেখানে সব আছে,
সুস্থ পরিবেশ, গোছানো আখের, আনন্দ,
বাঁধন সব সব।
নেই শুধু একটাই…..!
তুচ্ছ কিন্তু মাথা উঁচু করে বেরিয়ে গেল।
পাগলামী!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *