জয় মানে উচ্ছ্বাসে মেতে উঠে অন্যকে তুচ্ছ করা নয়…।

জয় মানে উচ্ছ্বাসে মেতে উঠে অন্যকে তুচ্ছ করা নয়…।

Spread the love

সুদীপা চৌধুরী: মেদিনীপুর, ৩ মে, ২০২৬। আগামীকাল ৪ঠা মে এর ভোটের ফলাফল শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এটি মানুষের আস্থার এক গভীর প্রতিফলন। একজন জিতেছে—তার মানে এই নয় যে সে একাই উঁচুতে উঠেছে; তার জয়ের ভেতরেই লুকিয়ে আছে আর একজনের পরাজয়। তাই জয় মানে উচ্ছ্বাসে মেতে উঠে অন্যকে তুচ্ছ করা নয়, কিংবা ঢাকঢোল পিটিয়ে নিজের শ্রেষ্ঠত্ব দেখানো নয়। সত্যিকারের জয় শুরু হয় দায়িত্ব থেকে—মানুষ যে বিশ্বাস করেছে, তাকে কাজে প্রমাণ করার মধ্যেই জয়ের আসল মর্যাদা।

আর যে হেরেছে, সে তো গণতন্ত্রে বিরোধীপক্ষ—তার ভূমিকা কোনো অংশে কম নয়। তাকে ছোট করা নয়, বরং সম্মান দেওয়াই সভ্যতার পরিচয়। কারণ সুস্থ বিরোধিতা ছাড়া গণতন্ত্র কখনো পূর্ণতা পায় না।

শেষ পর্যন্ত, জয় মানে কারো হার নয়—জয় মানে সবার জন্য ভালো কিছু করে দেখানোর এক নীরব অঙ্গীকার। মানুষ আশাবাদী। দেখা যাক ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাজ্যে এই  দেশ এবং এই সমাজ কি বাতাবরণ সৃষ্টি করে।।

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *