শিখা দেব : কলকাতা, ২৫ জুলাই, ২০২৬। ডুরান্ড কাপ ফুটবলের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে বিরক্তিকর ফুটবল খেললো।
অবশ্য মোহনবাগান ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। লাল-হলুদের কোচের দায়িত্ব নেওয়ার পরে হাবাস প্রথম ম্যাচেই হার মেনে নিলেন। বিশ্বকাপ ফুটবল দেখার পরে এমন পরিকল্পনাহীন ফুটবল দেখা কষ্টকর। দুই প্রধানেই বিদেশি ফুটবলারা প্রথম একাদশে ছিলেন না।
সত্যি কথা সবুজ-মেরুন ও লাল-হলুদ দলের কোনও প্রস্তুতিই ছিল না। বল দখলের লড়াইয়ে সেই অর্থে কেউ কাউকে টেক্কা দিতে পারেনি। আবেগ থাকলেও তা হৃদয়ে স্পর্শ করেনি। এই খেলাটা অনেকটা পাড়া ফুটবলের চেহারা নিয়েছিল। দুই দলের খেলোয়াড়দের ফিটনেস ছিল খুব খারাপ। দায়সারা ফুটবল খেলল দুই প্রধান।
খেলার প্রথমার্ধে মোহনবাগান গোল করার মতো পরিস্থিতি তৈরি করেও ব্যর্থ হয়। একবার পেলান্টি দাবী করলেও কোনও লাভ হয়নি। ইস্টবেঙ্গল সারা মাঠে নিষ্প্রভ থেকে গেল। দিশাহীন
খেলায় সারাক্ষণই দুই দলের ফুটবলাররা ছুটে বেড়িয়েছেন। খেলার প্রথম পর্বে কোনও পক্ষই গোল করতে পারেনি।
দ্বিতীয় পর্বে দুই দলের ফুটবলাররা কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে।খেলার ৫২ মিনিটের মাথায় আব্দুল সামাদ গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলের ফুটবলাররা বড় ভূমিকা নিতে ব্যর্থ হন।
এদিন বলে কিক মেরে ডুরান্ড কাপ ডার্বি ম্যাচের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

