শিখা দেব : কলকাতা, ৬ নভেম্বর, ২০২৬। রনজি ট্রফি ক্রিকেটে পর পর তিনটি ম্যাচ জিতে নজর কাড়লেও, ইডেনে মহারাষ্ট্রের কাছে হেরে যায় বাংলা। মুস্তাক আলি ট্রফিতে খেলতে যাবে বাংলা।দীপাবলীর পর বুধবার মুম্বই উড়ে যাবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে বাংলা দল। এই দলেরও অধিনায়ক আবার অভিমন্যু। দলে বেশ কয়েকজন নতুন মুখ আছেন।
মুস্তাকের জন্যে অনুশীলন শুরু হচ্ছে শনিবার থেকে। সোমবার ও মঙ্গলবার শেষ দুদিনের অনুশীলনে হাজির থাকবেন সৌরভ গাঙ্গুলি।
টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফিতে বাংলার গ্রুপে রয়েছে কর্নাটক, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তর প্রদেশ ও রাজস্থান। প্রথম ম্যাচ কর্নাটকের বিরুদ্ধে আগামী ১৪ নভেম্বর। অভিমন্যুর সামনে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। বাংলাকে আবার জয়ের মুখ দেখানো।

