সাফ ফুটবলে খেতাব জয়ের হ্যাটট্রিক ভারতের

সাফ ফুটবলে খেতাব জয়ের হ্যাটট্রিক ভারতের

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬।  সাফ ফুটবলে নতুন ইতিহাস গড়ল টানা তিন বার জয়ের হ্যাটট্রিক করে ভারত। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে খেতাব জিতল ভারত। ভারতীয় দলের নজির গড়ার হাতছানিতে বাজিমাত করল ঢাকায় পাকিস্তানকে পরাস্ত করে।

 

ভারতের ফুটবলাররা প্রথম থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলার চেষ্টা করতে থাকেন। কিন্তু শক্তিশালী পাকিস্তান পাল্টা আক্রমণ শানাতে থাকে। দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলার চেহারা বদলে যায়। খেলার শুরুতেই ভারতের সুহেল ভাট গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। পাকিস্তানের রক্ষণভাগ সজাগ থাকায় তা হাতছাড়া হয়ে যায়। পাল্টা আক্রমণে পাকিস্তান গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। মহম্মদ আলি খানের শট অল্পের জন্য বাইরে চলে যায়। খেলার ৩৪ মিনিটে ভারতের অভিষেক সূর্যবংশীর জোরালো শট পাকিস্তানের গোলরক্ষক বাঁচিয়ে দেন। ৩৭ মিনিটের মাথায় পি ভি বিষ্ণুর ফ্রিকিক বাঁচান পাকিস্তানের গোলরক্ষক। খেলার প্রথমার্ধের সংযুক্ত সময়ে পাকিস্তান এগিয়ে যায় আলমগির গাজির গোলে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ভারতের ফুটবলাররা আক্রমণে গতি বাড়িয়ে পাকিস্তানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকেন। খেলার ৫৯ মিনিটে ত্রিসন ফার্নান্ডেজকে ফাউল করলে রেফারি লাল কার্ড দেখান। ১০ জনে খেলতে থাকে পাকিস্তান । খেলার ৬০মিনিটের মাথায় ভারতের হয়ে সুহেল ভাট দারুণ গোল করে খেলায় সমতা ফেরান। খেলার ৮৮ মিনিটের মাথায় ভারতের হয়ে বাংলার সন্দীপ মান্ডি গোল করে সাফ ফুটবলের খেতাব জয় নিশ্চিত করে দেন। এই নিয়ে টানা ১০ বার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *