আসন্ন ‘জাতীয় লোক আদালত’ উপলক্ষে বারাসত পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক…।

আসন্ন ‘জাতীয় লোক আদালত’ উপলক্ষে বারাসত পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক…।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২১ নভেম্বর, ২০২৬। আগামী ১২ ডিসেম্বর উত্তর ২৪ পরগণায় জাতীয় লোক আদালতের প্রস্তুতি ও সফল বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে বারাসত পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ ।

আসন্ন জাতীয় লোক আদালতকে সফল ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। বিশেষত লোক আদালতে নিষ্পত্তিযোগ্য মামলাগুলি চিহ্নিতকরণ, সংশ্লিষ্ট পক্ষগুলিকে অবহিত করা, মামলার প্রাক্‌-সমঝোতা ও নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং পুলিশ প্রশাসন ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এই বৈঠকে উপস্থিত বিচার বিভাগীয় আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা আসন্ন জাতীয় লোক আদালতকে সফল করে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *