*সমুদ্র*
অর্জুন চক্রবর্তী : অভিনেতা সংগীতশিল্পী।
এক আঁজলা সমুদ্র নিয়ে।
সাত জন্মের ভালবাসা আঁকড়ে।
চলে এলাম তোমার কাছে।
ফিরিয়ে দিলে কিন্তু তোমার ক্ষতি।
সব ভুলে যাই পরোয়া নেই।
মনে থাকবে শুধু সহমর্মিতা।
রয়ে যাবে মানুষ মানুষের বন্ধন।
ধর্ম বাজারে পাওয়া যাবে না।
বন্ধকী কারবার শেষ হবে।
হবে না মানুষের প্রতি মানুষের অমানুষিক অত্যাচার।
প্রতি নিয়ত, সময়ে দুঃসময়ে পাশে থাকবে
নির্ভেজাল মানবিকতা।
আসছে নতুন সমুদ্র।
ভাসিয়ে নিয়ে যাবে খড় কুটো,
মল ময়লা।
আছড়ে পড়ল বলে, বিশাল ঢেউ,
ঘর উঠোন খেত খলিহান, ধুয়ে যাবে।
আসছে নতুন সমুদ্র।

