কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৭ জুলাই, ২০২৬। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেসের। বিধানসভা চত্বরে আম্বেদকর মুর্তির সামনে আজ তাই তাঁদের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ, অশোক দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, খলিফা আহমেদ প্রমুখ তৃণমূল কংগ্রেস নেতা।

