নিজস্ব প্রতিনিধি : বারাসাত, ১ মে ২০২৬। লেফটি মনোমিত গায়েন এবারও ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরমেন্স করল – সুভাষ ইনস্টিটউট বারাসাতের হয়ে সি এ বি অম্বর রায় u/১৩ ক্রিকেট টুর্নামেন্ট-এর উত্তর ২৪ পরগনা জেলার চ্যাম্পিয়ন হওয়ার পরে ইন্টার-ডিস্ট্রিক্ট পর্যায়ে হুগলির চুঁচুড়ায় পরপর তিনটি খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলকাতার মূল স্টেট লেভেল-এর ১৬ টিমের মধ্যে অনুষ্ঠিত হতে চলা নক-আউট পর্যায়ে জায়গা করে নিল।
গতকালের খেলায় মনোমিত নদীয়া জেলার রানার্স কল্যাণী মিউনিসিপালিটি-র বিরুদ্ধে প্রথমে ওপেনিং-এ ব্যাট হাতে নিজে ২৬ রান করে ১৫ ওভারে ৭০ রানের ওপেনিং জুটি গড়ে দেয় আর তারপর বল হাতে তার বাঁ-হাতি স্পিনের জাদুতে ৭ ওভারে ২৭ রান দিয়ে ২ ঊইকেট নিয়ে বোলিং ফিগারে আবারও ম্যাচের সেরা বোলার! এই গরমে টানা আট দিনে আটটি ম্যাচ পরপর জিতে কলকাতা ময়দানে খেলার যোগ্যতা ওরা পেল। কলকাতার স্টেট লেভেলেও আরো ভালো পারফর্ম করার জন্যে মনোমিত এখন তৈরি হচ্ছে! এখানে উল্লেখ করা যেতে পারে মনোমিত বিশিষ্ট লেখক মনোজিৎ গায়েন এর সুপুত্র।

